আউটলাইন ছাড়া আর্টিকেল লেখা বন্ধ করুন: এই পদ্ধতিতে ২ গুণ দ্রুত লিখুন

লেখা শুরু করে মাঝপথে আটকে যাওয়া — এই সমস্যা প্রায় সব রাইটারের।

এর কারণ বেশিরভাগ সময় আউটলাইন না থাকা।

আউটলাইন হলো আপনার আর্টিকেলের মানচিত্র। এটা আগে থেকে বানালে লেখার সময় কোথায় যাবেন বুঝতে পারবেন। লেখা দ্রুত হয়, গোছানো হয়।

আউটলাইন কেন দরকার?

লেখার গতি বাড়ে। আউটলাইন থাকলে পরবর্তী কী লিখবেন সেটা ভাবতে হয় না। শুধু লিখে যান।

কনটেন্ট গ্যাপ আগেই ধরা পড়ে। আউটলাইন দেখেই বোঝা যায় কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হচ্ছে কিনা।

SEO ভালো হয়। আউটলাইনে সাবহেডিং ঠিক করলে কিওয়ার্ড কভারেজ ভালো হয়।

পাঠক ধরে রাখা যায়। ভালো আউটলাইন মানে ভালো ফ্লো — পাঠক শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন।

আউটলাইন তৈরির আগে কী করবেন

কিওয়ার্ড রিসার্চ করুন

আউটলাইন বানানোর আগে আপনার টার্গেট কিওয়ার্ড ঠিক করুন। এই কিওয়ার্ড ঘিরেই আউটলাইন সাজাবেন।

কম্পিটিটর আর্টিকেল পড়ুন

গুগলে কিওয়ার্ড সার্চ করুন। প্রথম পেজের ৩-৫টা আর্টিকেলের হেডিং দেখুন।

কী খুঁজবেন:

  • কোন কোন সাবটপিক সবাই কভার করেছে
  • কোন অ্যাঙ্গেল কেউ মিস করেছে
  • কোন প্রশ্নের উত্তর নেই

People Also Ask দেখুন

গুগলে সার্চ করলে “People Also Ask” বক্সে রিলেটেড প্রশ্ন আসে। এগুলো আপনার আউটলাইনের সাবহেডিং হতে পারে।

আউটলাইন তৈরির স্টেপ বাই স্টেপ পদ্ধতি

স্টেপ ১: মেইন টপিক ঠিক করুন

এটা আপনার আর্টিকেলের H1 বা টাইটেল।

উদাহরণ: “ব্লগ পোস্টের জন্য আউটলাইন কিভাবে তৈরি করবেন”

স্টেপ ২: মেইন সেকশন ঠিক করুন (H2)

আপনার আর্টিকেলে কতগুলো বড় বিভাগ থাকবে সেটা ঠিক করুন।

সাধারণত ৪-৮টা H2 সেকশন ভালো।

উদাহরণ:

  • আউটলাইন কেন দরকার
  • আউটলাইন তৈরির আগে কী করবেন
  • আউটলাইন তৈরির পদ্ধতি
  • আউটলাইনের টেমপ্লেট
  • শেষ কথা

স্টেপ ৩: সাবসেকশন ঠিক করুন (H3)

প্রতিটা H2 এর ভেতরে কী কী পয়েন্ট কভার করবেন সেটা H3 হিসেবে রাখুন।

উদাহরণ (H2: আউটলাইন তৈরির পদ্ধতি):

  • স্টেপ ১: মেইন টপিক ঠিক করুন
  • স্টেপ ২: মেইন সেকশন ঠিক করুন
  • স্টেপ ৩: সাবসেকশন ঠিক করুন

স্টেপ ৪: প্রতিটা সেকশনে নোট রাখুন

প্রতিটা H2 বা H3 এর নিচে ২-৩টা বুলেট পয়েন্টে কী লিখবেন সেটা নোট করুন।

এতে লেখার সময় ভুলে যাওয়ার চান্স নেই।

একটি সম্পূর্ণ আউটলাইনের উদাহরণ

টাইটেল: কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন

H2: কিওয়ার্ড রিসার্চ কী?

  • সংজ্ঞা
  • কেন দরকার

H2: কিওয়ার্ড রিসার্চের তিনটি মূল বিষয়

  • H3: সার্চ ভলিউম
  • H3: কম্পিটিশন (KD)
  • H3: সার্চ ইন্টেন্ট

H2: কিওয়ার্ড রিসার্চের টুলস

  • H3: ফ্রি টুলস (তালিকা + ব্যাখ্যা)
  • H3: পেইড টুলস (তালিকা + তুলনা)

H2: স্টেপ বাই স্টেপ কিওয়ার্ড রিসার্চ

  • H3: স্টেপ ১-৫

H2: লং-টেইল কিওয়ার্ড

  • কী এবং কেন

H2: টিপস

  • বুলেট পয়েন্টে

H2: শেষ কথা

আউটলাইন টুলস

আউটলাইন বানানোর জন্য আলাদা টুল লাগে না। তবে কিছু টুল কাজ সহজ করে:

  • Google Docs: সহজ, ফ্রি, যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস
  • Notion: ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেকশন সাজানো যায়
  • Workflowy: বুলেট পয়েন্ট-ভিত্তিক আউটলাইনের জন্য ভালো
  • কাগজ-কলম: সবচেয়ে সহজ

আউটলাইন কতটা বিস্তারিত হওয়া উচিত?

এটা আর্টিকেলের ধরনের উপর নির্ভর করে।

আর্টিকেল টাইপআউটলাইনের বিস্তার
ছোট ব্লগ পোস্ট (৮০০ শব্দ)শুধু H2 গুলো
মিড-সাইজ আর্টিকেল (১২০০-১৫০০ শব্দ)H2 + H3
লম্বা পিলার কনটেন্ট (২০০০+)H2 + H3 + বুলেট নোট

শেষ কথা

আউটলাইন তৈরিতে ১৫-২০ মিনিট সময় লাগে। কিন্তু এই বিনিয়োগ লেখার সময় এক ঘণ্টা বাঁচায়।

পরের আর্টিকেলটা লেখার আগে আউটলাইন বানান। পার্থক্যটা নিজেই বুঝবেন।

Similar Posts