কিভাবে একটি প্রডাক্ট রিভিউ আর্টিকেল লিখতে হয়?
প্রোডাক্ট রিভিউ আর্টিকেল একটা অ্যাফিলিয়েট সাইটের অন্যতম প্রধান অংশ। মূলত এই রিভিউ আর্টিকেলগুলোর মাধ্যমেই একজন আর্ন করে থাকে।
তাই আপনার প্রোডাক্ট রিভিউ আর্টিকেল ভালো না হলে সেটা থেকে আর্ন করার পসিবিলিটি অনেক কমে যাবে।
এই আর্টিকেলে আমি ভালো প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লেখার কয়েকটি টিপ্স বলবো।
প্রোডাক্ট রিভিউ আর্টিকেল আসলে কি?
প্রোডাক্ট রিভিউ আর্টিকেল বলতে আসলে বোঝায়, একটা আর্টিকেল যেখানে আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার ভালো লাগা বা খারাপ লাগা গুলা লিখবেন।
মূলত, বলবেন প্রোডাক্টটা সম্পর্কে আপনার ধারণা কি, এটা থেকে আপনি কিরকম ফলফল পেয়েছেন, কেন এটা ব্যবহার করা লাভজনক ইত্যাদি। সবশেষে ওই প্রোডাক্টটা কেনার লিংক (স্পেশাল এফিলিয়েট লিংক) আর্টিকেলে শেয়ার করবেন। ওই লিংক থেকে কেউ প্রোডাক্টটা কিনলে আপনি কমিশন পাবেন।
প্রোডাক্ট রিভিউ লেখার আগে কী করবেন
১. প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করুন
লেখা শুরু করার আগে, প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো রিসার্চ।
রিসার্চের জন্য যা দেখবেন:
- Amazon এ প্রোডাক্টটা সম্পর্কে কী কী বলা আছে (ফিচার্স, স্পেসিফিকেশন্স)
- কাস্টমার রিভিউ কেমন (পজিটিভ এবং নেগেটিভ দুটোই)
- অন্যান্য সাইটে প্রোডাক্টটা নিয়ে কী লেখা আছে
- গুগলে প্রোডাক্টটা লিখে সার্চ করুন, দেখুন প্রথম ১০টা সার্চ রেজাল্টে কী কী আছে
২. প্রোডাক্টটা সম্ভব হলে কিনে ব্যবহার করুন
এটাই সবচেয়ে ভালো উপায়। প্রোডাক্টটা আসলেই আপনার কাছে থাকলে রিভিউ লেখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনার নিজের অভিজ্ঞতা, মতামত সুন্দর করে লিখলেই ভালো মানের একটা রিভিউ আর্টিকেল পেয়ে যাবেন।
কিন্তু, প্রোডাক্টটা একচুয়েলি কিনে দেখার সুযোগ আমাদের অনেকেরই নেই। আমরা যারা Amazon এফিলিয়েট মার্কেটিং করে থাকি, তারা জানি যে Amazon এর বেশিরভাগ প্রোডাক্ট বাংলাদেশে পাঠানো যায়না।
তো, প্রোডাক্টটা যদি আপনার না হাতে না থাকে, তাহলে কিভাবে লিখবেন? এই সম্পর্কেই আমি এখন বলবো।
প্রোডাক্ট রিভিউ আর্টিকেলের স্ট্রাকচার
একটা ভালো প্রোডাক্ট রিভিউ আর্টিকেলের স্ট্রাকচার এরকম:
১. ইন্ট্রো (ব্র্যান্ড ও প্রোডাক্ট পরিচিতি)
প্রথমেই, প্রোডাক্টটা যদি কোনো ব্র্যান্ড এর হয়, তখনা আমি ওই ব্র্যান্ডটা সম্পর্কে কিছু কথাবার্তা লিখি। এখানে বলার চেষ্টা করি ব্র্যান্ডটা কেনো ভালো, সবাই কেনো এটার প্রোডাক্ট ব্যবহার করে এসব।
২. ফিচার্স ও স্পেসিফিকেশন্স
এরপর প্রোডাক্টটা নিয়ে লেখা শুরু করি। ফার্স্টেই প্রোডাক্টটার ফিচার্স, স্পেসিফিকেশন্স, সুবিধা, অসুবিধা এসবকিছু একদম লাইভ কম্পিউটারে বসে শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দেখানো হয়েছে।
৩. সুবিধা ও অসুবিধা
প্রতিটা প্রোডাক্টের ভালো এবং খারাপ দুই দিকই লিখুন। শুধু ভালো কথা লিখলে পাঠক বিশ্বাস করবে না। সৎ রিভিউ সবসময় ভালো কনভার্ট করে।
৪. কেন এই প্রোডাক্ট কিনবেন
এখানে আপনার মতামত দিন। প্রোডাক্টটা কাদের জন্য ভালো, কাদের জন্য না। পাঠককে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন।
৫. কেনার লিংক
সবশেষে প্রোডাক্টটা কেনার লিংক দিন। এটাই আপনার এফিলিয়েট লিংক।
রিভিউ লেখার কিছু টিপস
- ইমেজ ব্যবহার করুন। প্রোডাক্টের ছবি ছাড়া রিভিউ অসম্পূর্ণ। Amazon থেকে প্রোডাক্টের ছবি নিতে হলে আপনাকে এফিলিয়েট টুলবার (Amazon Associate SiteStripe) থেকে ইমেজ এর কোড নিয়ে সেটা সাইটে বসিয়ে ইমেজ ইউজ করতে হবে।
- ভিডিও এড করুন। ভিডিও আপনার আর্টিকেলকে আরো অনেকগুনে আকর্ষনীয় করবে ও কোয়ালিটি বাড়িয়ে দিবে।
- সৎ থাকুন। প্রোডাক্টের খারাপ দিকও লিখুন। পাঠকরা সৎ রিভিউ বেশি বিশ্বাস করে।
- তুলনা করুন। সম্ভব হলে একই ক্যাটাগরির অন্য প্রোডাক্টের সাথে তুলনা করুন।
- রেটিং দিন। ৫ স্টারের মধ্যে কত দেবেন সেটা লিখুন। এটা পাঠকের সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
শেষ কথা
এই হলো আমার প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লেখার গাইডলাইন। আমি এভাবেই প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লিখে সাফল্য পেয়েছি এবং Writers Motion ও এভাবে আর্টিকেল লিখে থাকে।
আশা করি আর্টিকেলটা আপনাদের কাজে আসবে।







