কিভাবে দেখবো আমার আর্টিকেল প্ল্যাগারিজম ফ্রি? (৫ টি ফ্রি টুলস্‌)

আপনার আর্টিকেল যত ভালোভাবেই লেখা হোক না কেন, সেটায় যদি প্ল্যাগারিজম থাকে, তাহলে আর্টিকেলটার কোনো ভ্যালুই থাকবেনা।

গুগল প্ল্যাগারাইজড কন্টেন্ট র‍্যাঙ্ক করা দূরের কথা, পুরা সাইটকেই ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারে। তাই, আপনি নিজে আর্টিকেল লিখেন বা কাউকে দিয়ে লেখান, আর্টিকেলটা প্ল্যাগারাইজড ফ্রি কিনা তা অবশ্যই দেখে নেওয়া উচিত।

প্ল্যাগারিজম বলতে আসলে বোঝায়, আপনার আর্টিকেলটা ইউনিক কিনা। যদি কোথাও থেকে আর্টিকেলের অংশবিশেষও কপি করা হয়ে থাকে, তাহলে সেটা প্ল্যাগারাইজড কন্টেন্ট।

আর্টিকেল প্ল্যাগারাইজড কিনা সেটা দেখার জন্য অনেক টুলস আছে। সবচেয়ে ভালো টুল হলো CopyScape, কিন্তু এটা প্রিমিয়াম। ফ্রি টুল দিয়েও কাজ চালানো যায়। এখানে ৫টা সেরা ফ্রি প্ল্যাগারিজম চেকার টুল নিয়ে কথা বলছি।

১. Dupli Checker

এটা আমার প্রিয় ফ্রি টুলগুলোর একটি।

ইন্টারফেস সিম্পল, ব্যবহার করা সহজ, আর প্ল্যাগারিজম ডিটেকশন এলগরিদম আসলেই ভালো কাজ করে।

সুবিধা:

  • সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা দিতে হবে না
  • ডাইরেক্ট কপি-পেস্ট করে চেক করতে পারবেন
  • ডক ফাইল আপলোড করেও চেক করা যায়
  • রেজিস্টার্ড ইউজাররা প্রতিদিন ৫০ বার চেক করতে পারবে

অসুবিধা:

  • রেজিস্টার না করলে প্রতিদিন মাত্র ১ বার চেক করতে পারবেন (তবে রেজিস্ট্রেশন ফ্রি এবং ৫ মিনিটের কাজ)

ওয়েবসাইট: duplichecker.com

২. Grammarly Plagiarism Checker

Grammarly শুধু গ্রামার চেক করে না, প্ল্যাগারিজমও চেক করে।

আপনি যদি ইতিমধ্যে Grammarly ব্যবহার করে থাকেন, তাহলে আলাদা কোনো টুলের দরকার নেই। Grammarly এর প্ল্যাগারিজম চেকার বিলিয়নেরও বেশি ওয়েবপেজের সাথে আপনার কন্টেন্ট ম্যাচ করে দেখে।

সুবিধা:

  • গ্রামার + প্ল্যাগারিজম একসাথে চেক হয়
  • ব্রাউজার এক্সটেনশন আছে
  • কোথা থেকে কন্টেন্ট ম্যাচ করছে সেটা দেখায়

অসুবিধা:

  • প্ল্যাগারিজম চেকার ফিচারটা শুধু প্রিমিয়াম প্ল্যানে আছে
  • ফ্রি প্ল্যানে শুধু গ্রামার চেক করা যায়

ওয়েবসাইট: grammarly.com

৩. Quetext

Quetext তুলনামূলক নতুন টুল, কিন্তু বেশ কার্যকর।

এটার DeepSearch টেকনোলজি ব্যবহার করে কন্টেন্ট চেক করে, যেটা সাধারণ ওয়ার্ড-বাই-ওয়ার্ড ম্যাচিংয়ের চেয়ে অনেক ভালো কাজ করে।

সুবিধা:

  • ফ্রি প্ল্যানে মাসে ৫টা চেক করা যায় (প্রতিবার ২৫০০ শব্দ পর্যন্ত)
  • কালার কোডেড রেজাল্ট দেখায়, সহজে বোঝা যায়
  • সোর্স লিংক দেখায় কোথা থেকে ম্যাচ করছে

অসুবিধা:

  • ফ্রি প্ল্যানে লিমিটেড চেক

ওয়েবসাইট: quetext.com

৪. SmallSEOTools Plagiarism Checker

এটা অনেক জনপ্রিয় একটা ফ্রি টুল।

SmallSEOTools এর প্ল্যাগারিজম চেকার ফ্রিতে ব্যবহার করা যায় এবং রেজাল্টও মোটামুটি ভালো দেয়।

সুবিধা:

  • সম্পূর্ণ ফ্রি
  • প্রতিবার ১০০০ শব্দ পর্যন্ত চেক করা যায়
  • ফাইল আপলোড, URL দিয়ে, বা ডাইরেক্ট পেস্ট করে চেক করা যায়
  • কোন লাইন কোন ওয়েবসাইট থেকে ম্যাচ করছে সেটা দেখায়

অসুবিধা:

  • অনেক এড থাকে, একটু বিরক্তিকর
  • মাঝে মাঝে স্লো হয়ে যায়

ওয়েবসাইট: smallseotools.com/plagiarism-checker

৫. Plagiarism Detector

এই টুলটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং সম্পূর্ণ ফ্রি।

সুবিধা:

  • টুলটা কিভাবে ব্যবহার করতে হবে তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন ডিটেইলসে লিখে দেওয়া আছে
  • কেউ আপনার কন্টেন্ট কপি করে অনলাইনে ইউজ করে থাকলে এই টুলটি আপনাকে ইমেইল নোটিফিকেশন দিয়ে জানাবে
  • কোনো ধরনের ডাউনলোডের দরকার নাই

অসুবিধা:

  • কেবল মাত্র দুইটা ব্রাউজার সাপোর্ট করে (Chrome আর Firefox)

ওয়েবসাইট: plagiarismdetector.net

কোন টুলটা ব্যবহার করবেন?

টুলফ্রি লিমিটসেরা কাদের জন্য
Dupli Checkerপ্রতিদিন ৫০ বারযারা রেগুলার চেক করেন
Grammarlyশুধু প্রিমিয়ামেযারা ইতিমধ্যে Grammarly ব্যবহার করেন
Quetextমাসে ৫ বারযারা মাঝে মাঝে চেক করেন
SmallSEOToolsআনলিমিটেডযারা ফ্রিতে আনলিমিটেড চেক চান
Plagiarism Detectorআনলিমিটেডযারা সিম্পল টুল চান

আমার সাজেশন? শুরুতে Dupli Checker বা SmallSEOTools দিয়ে চেক করুন। দুইটাই ফ্রি এবং ভালো কাজ করে। আর যদি বাজেট থাকে, তাহলে CopyScape Premium সবচেয়ে ভালো।

শেষ কথা

আর্টিকেল পাবলিশ করার আগে বা ক্লায়েন্টকে ডেলিভার করার আগে প্ল্যাগারিজম চেক করা অবশ্যই উচিত। এটা আপনার প্রফেশনালিজম দেখায় এবং আপনার সাইটকেও গুগল পেনাল্টি থেকে বাঁচায়।

উপরের ৫টা টুলের যেকোনো একটা ব্যবহার করুন। আপনার আর্টিকেলটা ১০০% ইউনিক রাখুন।

Similar Posts